বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

বাহুবলে সরকারি আশ্রায়ন প্রকল্পে অগ্নিকান্ড ॥ ১০ পরিবার নিঃস্ব

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে একটি সরকারি আশ্রায়ন প্রকল্পে অগ্নিকান্ডের ঘটনায় ১০টি বসতঘর মালামালসহ পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্ততঃ অর্ধশত লোক নিঃস্ব ও আশ্রয়হীন হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল অনুমান ৯ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ভবানীপুর গ্রামের ‘পয়রাটিলা আশ্রায়ন প্রকল্পে’।
ফায়ার সার্ভিস ও প্রত্যদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী দরিদ্র লোকজনের কাজের খোজে বিভিন্ন স্থানে চলে যান। সকাল ৯ টার দিকে একটি গৃহে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই সে আগুন আশপাশের টিনসেড ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শেষ দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ততক্ষণে অন্ততঃ ১০টি বসতঘর সকল মালামালসহ পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্ততঃ পনের লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় লোকজন দাবি করেছেন। এ ঘটনায় ১০টি পরিবারের প্রায় অর্ধশত লোককে শেষ সম্বলটুকু হারিয়ে আজ থেকে খোলা আকাশের নীচে বসবাস করতে হচ্ছে।
এদিকে, তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে পোষাক বিতরণ করেছেন স্থানীয় পুটিজুরী ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী। অগ্নিকান্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারিনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com