মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চেক ডিজঅনার মামলায় নবীগঞ্জের আব্দুল মালিক-কে ১ কোটি ১৮ লাখ টাকা অর্থদন্ড ও ১ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৩৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চেক ডিজঅনার মামলায় নবীগঞ্জের আব্দুল মালিক নামের এক ব্যক্তিকে ১ কোটি ১৮ লাখ টাকা অর্থদন্ড ও ১ বছরের কারাদন্ড প্রদান করেছেন আদালত। গত ২৮ ফেব্রুয়ারি সিলেট যুগ্ম মহানগর দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ দিদার হোসাইন এ আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আব্দুল মালিক নবীগঞ্জ উপজেলার কানাইপুর প্রকাশিত আদিত্যপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, মামলার বাদী মনসুর আলী খাঁনের পাওনা টাকার বিপরীতে ২০২১ সালে ৫৯ লক্ষ টাকার চেক দেন বিবাদী আব্দুল মালিক। বাদী চেক দিয়ে টাকা তুলতে গেলে একাউন্টে টাকা না থাকায় ব্যাংক কর্তৃক চেকটি ডিজঅনার হয়। এর পরে উকিল নোটিশ পাঠিয়ে ও কোন সমাধান না হওয়ায় ২০২১ সালে মনসুর আলী খাঁন আব্দুল মালিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি সিলেট যুগ্ম মহানগর দায়রা জজ ১ম আদালতের যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ দিদার হোসাইন এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারায় বিবাদী আব্দুল মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ কোটি ১৮ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং বিবাদী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com