সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন ॥ ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩৪৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শেওলিয়া ব্রীজ সংলগ্ন হালুয়া পাড়া এলাকায় আরমান ইট ভাটার জন্য অবৈধভাবে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আরমান ইট ভাটার সহকারী পরিচালক মোঃ আমির উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব এই অভিযান পরিচালনা করেন। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার শেওলিয়া ব্রীজ সংলগ্ন হালুয়া পাড়া এলাকায় ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি হতে মাটি উত্তোলন করছেন। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আইনে আমির উদ্দিন নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার কার্যালয়ে নাজির আনোয়ার হোসেন ও আনসার সদস্যরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com