সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শ্রমিক নেতার উপর হামলার ঘটনায় ॥ আজ থেকে হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ রোডে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরে একটি শালিসে শ্রমিক নেতা সবুজের উপর হামলার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ ৪ উপজেলার সিএনজি অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। গত বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারী এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ থেকে বানিয়াচং, হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জ, বানিয়াচং থেকে আজমিরীগঞ্জ, আজমিরীগঞ্জ থেকে বানিয়াচং ও বানিয়াচং থেকে নবীগঞ্জ এবং হবিগঞ্জ থেকে দক্ষিণ বানিয়াচং (ইকরাম) সড়কে এ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
জানা যায়, কয়েকদিন পূর্বে একটি সড়ক দুর্ঘটনার বানিয়াচং উপজেলার দোয়াখানী গ্রামের একজন মহিলা আহত হন। গত বুধবার দিবাগত রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি আপোষে মিমাংসার জন্য সিএনজি মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বৃহস্পতিবার শালিসে উপস্থিত হন। বানিয়াচং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের উপস্থিতিতে সালিশ চলাকালীন সময় শ্রমিক নেতাদের উপর হামলা চালায় মৃত ওই নারীর পরিবারের লোকজন। এতে শ্রমিক নেতা সবুজ, আব্দুল আলিমসহ কয়েকজন জন আহত হয়। আশংকাজনক অবস্থায় সবুজকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট ওসমানী মেডিকেলে রেফার করা হয়। শ্রমিক নেতার উপর এ হামলার ঘটনার প্রতিবাদে ৪ উপজেলার সিএনজি অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১টায় তাৎক্ষণিক বানিয়াচং-হবিগঞ্জ, বানিয়াচং-আজমিরীগঞ্জ ও বানিয়াচং-নবীগঞ্জ সড়কে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ করে দেন। ৪ উপজেলার সিএনজি অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি শরীফ চৌধুরী বলেন, বানিয়াচং উপজেলা সিএনজি শ্রমিক সংঘটনের সাধারণ সম্পাদক সবুজের উপর হামলার প্রতিবাদে ৪ রুটে অর্নিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
৪ উপজেলার সিএনজি অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি হাবিবুর রহমান পরিবহন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ওই নেক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং দোষীদের শাস্তির দাবীতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com