সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে হবিগঞ্জ জেলা প্রশাসনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাতজাহান। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ প্রমুখ। অনুষ্ঠানে জেলায় কর্মকর্তা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন। কর্মশালায় জানানো হয়, হবিগঞ্জ জেলায় ২০২২ সালে ৫টি বাল্যবিবাহ বন্ধ করা হয়। তন্মধ্যে ফেব্রুয়ারি মাসে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে ১টি, জুন মাসে চুনারুঘাটের গাজীপুরে ১টি এবং একই উপজেলার উবাহাটা গ্রামে ১টি, সেপ্টেম্বর মাসে বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ১টি বিয়ে বন্ধসহ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নভেম্বর মাসে বাহুবল উপজেলায় আরেকটি বাল্যবিবাহ বন্ধ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com