সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

গোপায়ায় বিএনপির উঠান বৈঠকে জি কে গউছ আওয়ামীলীগকে আর নির্বাচনের নামে প্রহসন করতে দেয়া হবে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগকে আর নির্বাচনের নামে প্রহসন করতে দেয়া হবে না। দিনের ভোট রাতে দেয়ার সুযোগ দেয়া হবে না। নিশিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।
তিনি গতকাল বুধবার বিকালে সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোপায়া গ্রামে বিএনপির উঠান বৈঠকে এসব কথা বলেন।
৬নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি কদর হোসেনের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এমদাদুল হক বাবুল, জেলা যুবদলের সহ সভাপতি হাবিবুর রহমান শামীম ও যুবদল নেতা মোতাকাব্বির সাস্থ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন, হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, বিএনপি নেতা শাহ মশিউর রহমান কামাল, মইনুল হাসান দুলাল, যুবদল নেতা নজুরুল ইসলাম কাওছার, মিজানুর রহমান সুমন, অলিউর রহমান মানিক, আফিল উদ্দিন মেম্বার, অলিউর রহমান মেম্বার, সামিউল বাছিত মেম্বার, গিয়াস উদ্দিন মেম্বার, আমিনুল হক আমিন, রুবেল হোসেন, শাহেদ আহমেদ রিপন, নুরুল আমিন, আব্দুল মালেক, মখলিছুর রহমান, বশির মিয়া, ফরিদ মিয়া, মোহাম্মদ আলী, জীবন মিয়া, মাসুক মিয়া, শেখ সাজিদ, ফাহিম হোসেন, সরদার মোঃ কপিল, মোঃ মুন্না, মুনসুর মিয়া, পরশ মিন, রহমত আলী, শেখ মোঃ জালাল, আব্দুস সালাম, আব্দুল জলিল, এনামুল হক এনাম, শের আলী, শহিদুল হক, দুদু মিয়া, কালাই মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com