মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে মা হয়েছে এক পাগলি ॥ বাবা হয়নি কেউ

  • আপডেট টাইম সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৯ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ভারসাম্যহীন নারীর গর্ভ থেকে জন্ম নিল ফুটফুটে ছেলে সন্তান। এতে মা হলেন পাগলি কিন্তু বাবা হয়নি কেউ। গতকাল রোববার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্ত্বরে সন্তানটি প্রসব হয়। প্রায় ৪০ বছর বয়স্ক মানসিক ভারসাম্যহীন ওই মহিলার প্রসবজনিত যন্ত্রনায় কাতরাচ্ছে। এ খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আহ্সান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক মেডিকেল টিম নিয়ে ওই স্থানে যান।
জগদীশপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের মিডওয়াইফ স্মৃতি রানী দাস, আয়া, শাহেনা আক্তার সন্তানটি প্রসব করান। সন্তান প্রসবের পর নবজাত শিশু এবং মহিলাকে হাসপাতালে নিয়ে যান। এ সময় ঢাকা থেকে হবিগঞ্জে যাওয়ার পথে হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার কলিম উল্লাহ শিকদার, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারীপরিচালক ডাঃ বদিউজ্জামান, ডাঃ রওশন আক্তার জাহান আলো, সহকারী পরিচালক, ডাঃ আসিফ ইকবাল সহকারী পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, ডাঃ নন্দলাল, ডিপিএম খবর পেয়ে ঘটনাস্থলে নেমে মা ও ছেলের খবর নেন। এর মধ্যেই মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান মানসিক ভারসাম্যহীন মা ও ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখতে যান। মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী জানান, মানসিক ভারসাম্যহীন মা ও ছেলের বিষয়ে উপজেলা শিশু কল্যাণ বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন জানান, মা ও ছেলে দুজনই সুস্থ আছে। উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান জানান, আগামীকাল আমরা মিটিং করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com