রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বানিয়াচংয়ে কুখ্যাত ডাকাত ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • আপডেট টাইম শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কুখ্যাত ডাকাত ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা সদরের চান্দের মহল্লার ইলিয়াস মিয়ার পুত্র। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব’র নির্দেশনায় একদল পুলিশ কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার আসামী ইমরান ওরফে মহিউদ্দিনকে গ্রেফতারের জন্য অভিযানে নামেন। তাকে গ্রেপ্তারের জন্য থানার পুলিশ টিম নতুন বাজার (গ্যানিংগঞ্জ বাজার) উপস্থিত হলে সে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। সবশেষে গ্রেফতার এড়াতে সে সাগর দিঘীতে নেমে পড়ে। ওইসময় পুলিশও সাগরদিঘীতে নেমে সাঁতার কেটে তাকে আটক করে।
আসামির বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ অন্যান্য মামলা রুজু আছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com