রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর অ্যাসোসিয়শন সিলেটের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর উদ্যোগে বুল্লা ইউনিয়নের অসহায় দু’শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বুল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জামাল মিয়া, শাবি প্রবি অধ্যাপক ড. মোঃ আলী ওয়াক্কাস সোহেল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কাদির, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিস্বাস, সংগঠনের সাবেক সেক্রেটারি গিয়াস উদ্দিন আনোয়ার হোসেন, মোবারক চৌধুরী, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন চৌধুরী, ডাঃ ওয়ালিউল ইসলাম সেলিম চৌধুরী ও ইউপি সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাধবপুর অ্যাসোসিয়শনের সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, সিলেটে বসবাসরত গুনিজনের এ সংগঠন। এ সংগঠনে যারা আছেন মাধবপুরের মানুষের কথা চিন্তা করে। প্রতিষ্ঠার পর থেকেই মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট বিভিন্ন ভাবে মানবতার কাজ করছে। মাধবপুরের কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রদান, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিকেল ক্যাম্প করে মাধবপুবপুর বাসীর পাশে ছিলাম। আগামী মার্চে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নে মাধবপুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসদের নিয়ে একটি মেডিকেল ক্যাম্প করার ঘোষনা দেন। বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান তার এলাকার শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ও মার্চে মেডিকেল ক্যাম্প করার ঘোষনা করায় মাধবপুর অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com