সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সুলতানশীতে সৈয়দ দুধু মিয়ার ৪২তম বাৎসরিক ওরস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী সুলতানশী হাবিলীতে প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার মানুষের সমাগমে সৈয়দ গোলাম হায়দার হোসাইনী চিশতী ওরফে সৈয়দ দুধু মিয়ার ৪২তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পূর্বে দরবার-এ হায়দার হাবিলীর পীরজাদা সৈয়দ গোলাম সারওয়ার হোসাইনী চিশতী ওরফে সৈয়দ রুবেল মিয়ার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘটে। এর আগে বুধবার পবিত্র ওরস উপলে সুলতানশীর দরবার-এ হায়দার হাবিলীতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী পুরুষ ভীড় জমান। এলাকাবাসী ও জেলার বিভিন্ন স্থান থেকে আসার ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওরসে সারারাত ব্যাপী ওয়াজ, মিলাদ মাহফিল, মুর্শিদী গান পরিবেশন করা হয়। এতে প্রায় ৩০ থেকে ৪০টি গরুসহ বিভিন্ন পশু জবাই করে শিরনী বিতরণ করেন ভক্তবৃন্দরা। ওরসে বসে মেয়েদের সাজের জিনিসপত্রসহ নানা মনিহারী দোকানপাট। কনকনে শীত থাকায় দেখা যায় অনেক কাপড়ের দোকানও। আবার ওরসে বিভিন্ন খাবারের দোকানও ছিল লণীয়। কাফেলায় কাফেলায় ভর্তি ছিল মুরিদান ভক্তবৃন্দরা। ওরসে প্রশাসনিক ব্যবস্থাসহ দূর দূরান্ত থেকে আসা মানুষের সেবায় নিয়োজিত ছিলেন ওরস কমিটির লোকজন। পরে বুধবার সারাদিন ও সারারাত শেষে বৃহস্পতিবার ভোররাতে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও ওই হাবিলীতে সৈয়দ গোলাম নবী হোসাইনী চিশতী ওরফে সৈয়দ দুলাল মিয়ার ২য় ও সৈয়দ গোলাম কাদির হোসাইনী চিশতীর ১২তম ওরস অনুষ্ঠিত হয়।
সৈয়দ গোলাম সারওয়ার হোসাইনী চিশতী ওরফে সৈয়দ রুবেল মিয়ার বলেন, স্থানীয় প্রশাসন ও ওরস কমিটির লোকজনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে বাৎসরিক ওরস পালন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো ভক্তবৃন্দের সমাগম ঘটে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com