সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জ বই হাতে পেয়ে ছাত্র-ছাত্রীদের আনন্দের জোয়ার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৪১৬ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই। বদলে গেছে তাদের পড়াশোনার প্রচলিত পদ্ধতিও। এজন্য নতুন পাঠ্যক্রমে মনোনিবেশের জন্য সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল মজিদ খানঁ এমপি। বছরের প্রথম দিনে আজমিরীগঞ্জ উপজেলায় বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান তিনি। এমপি আব্দুল মজিদ খানঁ আজমিরীগঞ্জ এবিসি সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ১ জানুয়ারী এএবিসি সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরন অনুষ্ঠান সকাল ১১ টায় সময় স্কুল মাঠে অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী, ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মত্তুর্জা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, সীমা রানী সরকার, অফিসার ইনচার্জ মাসুক আলী, আওয়ামীলীগ সভাপতি মেজবা উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার আলী, চেয়ারম্যান মোবারুল হোসেন, নলিউর রহমান তালুকদার, প্রমূখ।
এমপি আব্দুল মজিদ খাঁন বলেন, দেশের কোন শিক্ষার্থী যেন টাকার অভাবে পড়ালেখা থেকে ঝড়ে না পড়ে, এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাঠক্রম শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন পৌছে দিতে পদক্ষেপ গ্রহন করেন। শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমাবে। লেখাপড়ার পাশাপাশি আমাদের ছেলে মেয়েরা স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। তবে সকল শিক্ষার্থীর সুশিক্ষা নিশ্চিতে শিক্ষক ও অভিভাবকদের সবসময় সচেতন থাকতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com