সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে মাদ্রাসা থেকে ছাত্র অপহরণ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

  • আপডেট টাইম বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের একটি মাদ্রাসা থেকে রাহিম আহমেদ সানি নামের এক ছাত্রকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে সন্তানকে হারিয়ে তার মা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। কোথাও কোনো বিচার না পেয়ে পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, শায়েস্তাগঞ্জ পুরাসুন্দা গ্রামের কাজল মিয়ার স্ত্রী ঝুমা আক্তার তার সন্তান রাহিম আহমেদ সানি (১৩) হবিগঞ্জ শহরের হরিপুর এলাকার একটি মাদ্রাসার ছাত্র। গত ২৩ ডিসেম্বর দুপুরে মৃত আকবর আলীর পুত্র সেলিম মিয়া, ফজল মিয়া, আব্দুল মন্নান, লতিফসহ ৩/৪ জন লোক মাদ্রাসা থেকে রাহিমকে অপহরণ করে নিয়ে যায় এবং তাদের বাড়ি আটক রেখে নির্যাতন করে। তার মা ঝুমা আক্তার খবর পেয়ে সন্তানকে আনতে গেলে তাকে না দেখিয়ে মারধোর করে তাড়িয়ে দেয়।
অবশেষে ঝুমা আক্তার গতকাল মঙ্গলবার পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেন। পুলিশ সুপার বিষয়টি সদর থানাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com