সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরের রওশন রেজা মার্কেটে হামলা ব্যবসায়ী দু’সহোদর ছুরিকাঘাতে আহত

  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৪২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র টাউন হল সড়কের রওশন রেজা এম্পায়ার মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে দুই সহোদরের নাড়ি, ভূড়ি বের হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। গতকাল রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মার্কেটের নিচ তলার ব্যবসায়ী রেডমি মোবাইল সেন্টারের মালিক ইব্রাহিমের সাথে দ্বিতীয় তলার রংধনু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নাসির উদ্দিনের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। গতকাল রবিবার দেশীয় অস্ত্র নিয়ে ৪/৫ যুবক ইব্রাহিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এক পর্যায়ে ইব্রাহিমের পেটে ছুরিকাঘাত করে। তাকে বাঁচানোর জন্য তার ভাই আহাম্মদ আলী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে দুই ভাই মাটিতে লুটিয়ে পড়ে। আঘাতের কারণে তাদের নাড়ি-ভূড়ি বের হয়ে যায়। অন্য ব্যবসায়ীদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়।
এদিকে ভয়ে ব্যবসায়ীরা তাৎক্ষনিক দোকান বন্ধ করে চলে যান। খবর পেয়ে সদর থানার এসআই রুবেল আহমেদ ঘটনাস্থলে গিয়ে মার্কেটের সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করেন।
এ বিষয়ে সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ ও সিসিটিভি দেখে অভিযুক্তদের সনাক্ত করেছে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com