সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ স্লোগান নিয়ে হবিগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। গতকাল শনিবার (২২ অক্টোবর) সকালে এ উপলক্ষে বিকাল ৪টার দিকে সদর থানা থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেবিষ্ট্যান্ড মোড়ে পথ সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ও পুরস্কারপ্রাপ্ত পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মাফরোজা আক্তার শিমুল, সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা, মোটর মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায়, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ডাক্তার জমির আলী, আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন বুলবুল, প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী প্রমুখ। র‌্যালি ও সভা পরিচালনা করেন ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ উল্লাহ। এ সময় সিনিয়র সাংবাদিক জুয়েল চৌধুরীকে বেবিষ্ট্যান্ড এলাকায় হেলমেট পড়িয়ে দেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com