সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পৌনে পাঁচ কোটি টাকায় মানুষের প্রাণের দাবি পূরণ সুতাং নদীতে ব্রীজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় সুতাং নদীর উপর নবনির্মিত ব্রীজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বিকেলে তিনি ব্রীজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
এমপি আবু জাহির চার কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এই ব্রীজ নির্মাণ করে দিয়েছেন। এর মধ্য দিয়ে পূরণ হল লাখো মানুষের প্রাণের দাবি।
সুতাং ও বাছিরগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে সুতাং নদীতে আগে একটি ঝুঁকিপূর্ণ ব্রীজ ছিল। প্রায় দুর্ঘটনা ঘটতো। অবশেষে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর মাধ্যমে এখানে চার কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে গার্ডার ব্রীজ নির্মাণ হওয়ায় লাখো মানুষের দুর্ভোগ লাঘব হল। এজন্য এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উদ্বোধনী ফলক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, এলজিইডির উপজেলা প্রকৌশলী এমদাদুল হক, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ইসহাক আলী সেবন, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সহ সভাপতি অলি হোসেন লেচু, নূরপুর ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শামীম আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মুজিবুর রহমান উদয়, যুগ্ম আহবায়ক আবিদুর রহমান পাবেল প্রমুখ।
এদিকে প্রায় পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে সুতাং নদীর উপর ব্রীজের উদ্বোধন ও বাছিরগঞ্জ বাজার পূর্ব নোয়াগাঁও কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ এবং আলগাপুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুতাং বাজারে এক সমাবেশের আয়োজন করা হয়। এমপি আবু জাহির এতে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। এ সময় তাঁকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, পাঁচগ্রামের মুরুব্বী হাজী তারা মিয়া, ময়না মিয়া, আরব আলী, হাজী আজমান মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com