সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক মোঃ গোলাম কিবরিয়ার স্ত্রীর নামে ॥ অবৈধভাবে বরাদ্দ ১১২৪ বর্গফুট ফ্লোর উদ্ধার আরও ১৫টি দোকানের চাবি ৬ ডিসেম্বরের মধ্যে হস্তান্তর চেয়ে পৌর কর্তৃপক্ষের চিঠি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক (সাময়িক বরখাস্তকৃত) মোঃ গোলাম কিবরিয়ার স্ত্রীর নামে অবৈধভাবে নেয়া পৌর মার্কেটের ১১২৪ বর্গফুট ফেøার উদ্ধার করেছে হবিগঞ্জ পৌরসভা। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ ওই ফ্লোরটি উদ্ধার করে।
একই সাথে গোলাম কিবরিয়ার নামে বরাদ্দকৃত ২ হাজার বর্গফুটের অন্য ১৫টি দোকানের বরাদ্দ বাতিল করেছে পৌর কর্তৃপক্ষ। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে দোকানগুলো খালি করে পৌরসভায় চাবি হস্তান্তর করার জন্য চিঠি দেয়া হয়েছে বাজার পরিদর্শক (সাময়িক বরখাস্তকৃত) মোঃ গোলাম কিবরিয়ার স্ত্রী মোছাঃ রোকেয়া খাতুনকে।
গত আগস্ট মাসে ২১ তারিখ অনুষ্ঠিত পৌর পরিষদের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ৬ সেপ্টেম্বর এ চিঠি প্রেরণ করা হয়। সাথে সাথে ওই ১৫ টি দোকান অবৈধভাবে যাদের ভাড়া দেয়া হয়েছে তাদের চুক্তিপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।
জানা যায়, শহরের প্রধান ডাকঘর সংলগ্ন পৌর বিপনী বিতানের প্রথম তলার উত্তরাংশে ১১২৪ বর্গফুট খালি ফ্লোর স্ত্রী রোকেয়া খাতুনের নামে অবৈধভাবে নিজের আয়াত্বে নেন হবিগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক মোঃ গোলাম কিবরিয়া। পরবর্তীতে ওই ফোরের সাথে আরো ২ হাজার বর্গফুট ফ্লোর বরাদ্দ নিয়ে পৌরসভার অনুমতি ব্যতিরেকে সম্পূর্ন অবৈধভাবে ১৫টি দোকান কোটা তৈরী করেন। ওই ১৫টি দোকান তিনি অবৈধভাবে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।
গত ২১ আগষ্ট পৌর পরিষদের মাসিক সভায় গোলাম কিবরিয়ার স্ত্রী রোকেয়া খাতুনের নামে অবৈধভাবে নেয়া বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী গোলাম কিবরিয়ার স্ত্রী মোছাঃ রোকেয়া খাতুন, পিতা- মৃত হাছন আলী, শায়েস্তানগর হবিগঞ্জ বরাবরে চিঠি প্রেরণ করে হবিগঞ্জ পৌরসভা। ওই চিঠিতে পৌর মার্কেটের বরাদ্দ বাতিলসহ আগামী ৬ ডিসেম্বরের মাঝে দোকান কোঠাগুলো খালি করে চাবি হবিগঞ্জ পৌরসভায় জমা দেয়ার কথা বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com