সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের লন্ডন প্রবাসী আফজাল মিয়াকে ১ কোটি টাকা জরিমানা ॥ ১ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৮৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে চেক জালিয়াতি মামলায় আফজাল মিয়া (৪৭) নামে এক লন্ডন প্রবাসীর ১ কোটি টাকা জরিমানা ও ১ বছরের স্বশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জের ২য় যুগ্ম-জেলা ও দায়রা জজ মিথিলা ইসলাম এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত আফজাল মিয়া নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের নুর মিয়া ওরপে ইকবাল মিয়া কে পাওনা টাকা বাবদ কোটি টাকার চেক প্রদান করেন লন্ডন প্রবাসী আফজাল মিয়া। কিন্তু চেকটি নগদায়নের জন্য পূবালী ব্যাংক গজনাইপুর শাখায় উপস্থাপন করা হলে অপর্যাপ্ত তহবিল জনিত কারনে ডিজঅনার হয়। পরে নুর মিয়া ওরপে ইকবাল মিয়া আফজাল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করলে স্বাক্ষী প্রমাণ শেষে বিজ্ঞ আদালত উপরোক্ত রায় প্রদান করেন।
মামলার বাদী নুর মিয়া ওরপে ইকবাল মিয়ার আইনজীবী এডভোকেট শাহ ফখরুজ্জামান জানান, রায় প্রদানকালে আসামী আফজাল মিয়া অনুপস্থিত ছিল। তবে বাদী আদালতে উপস্থিত ছিলেন। এই রায়ে বাদী সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com