সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গতকাল রোববার (২ অক্টাবর) দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দীঘলবাক ইউনিয়নের হোসেনপুর গ্রামের তাহির আলীর ছেলে লিমন মিয়া (৩২), মৃত ইমাম উদ্দিনের ছেলে ওয়ারিছ উদ্দিন (২৯) ও ময়না মিয়ার ছেলে আক্কাছ মিয়া (২৯)।
পুলিশ ও মামলার বিবরণে জানা যায়- শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জে.আই.সি স্যুট গার্মেন্টেসের উত্তর পাশে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই আবু সাঈদ, এসআই জাহাঙ্গীর আলমসহ একদল পুলিশ ডাকাত দের গ্রেফতারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে পুলিশ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপর সদস্যরা পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ৪টি দাড়ালো রামদা, ১টি লোহা কাটার যন্ত্র ও ১টি রড উদ্ধার করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানার এসআই স্বপন চন্দ্র সরকার বাদী হয়ে গ্রেফতারকৃত ৩ জনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩জনকে গ্রেফতার করা হয়। এসময় আরও কয়কজন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য মিলেছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com