সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নসরতপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট-আখাউড়া সড়কের শায়েস্তাগঞ্জ নসরতপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে জানা গেছে ওই যুবক কানে হেডফোন লাগিয়ে রেল লাইনের ওপর দিয়ে হাটছিলো। গতকাল রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকাগামী পাহাড়িকা এক্সপ্রেস ওই স্থানে পৌঁছলে বারবার হর্ণ দিলেও না সরায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে মৃত ঘোষনা করা হয়। তবে তার দেহ থেকে পা দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com