সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে স্কুলছাত্রী অপহরণের সঙ্গে জড়িত এক ব্যক্তি গ্রফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪
  • ৬৩৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী রসুলপুর গ্রামের অলি মিয়ার কন্যা কুলসুমা অপহরণ মামলার অন্যতম আসামী আরিছ মিয়া (৫০)কে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বৃহষ্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম মাধবপুর মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
জানা গেছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আরিছ মিয়ার বখাটে ছেলে জহির মিয়া (২০) গত ৩০ জুন সন্ধ্যায় কুলসুমাকে জোরপূর্বক অপহরণ করে। এ ব্যাপারে কুলসুমার পিতা অলি মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করলে পুলিশ মামলার আসামী আরিছ মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এখনো পর্যন্ত অপহৃতাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, অপহৃত কুলসুমাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com