মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে মসজিদ থেকে অজ্ঞাত ৩ দিনের নবজাতক শিশু উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডস্থ বায়তুন নূর জামে মসজিদের বিতরে রাখা জুতা রাখার বক্স থেকে ৩ দিনের এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ পৌর এলাকার আনমুনু গ্রামের জৈনক এক মহিলার কাছে শিশুটিকে হেফাজতে রেখেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার এশার নামাজের সময় মসজিদে এক মুসল্লী হঠাৎ করে নব জাতক বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। জুতার বক্সে নবজাতকে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় এসআই আবু সাঈদ, বিজয়সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ জানান, নবজাতক শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে স্থানীয় জৈনক একজন মহিলার হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com