মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে বাস কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে বাস কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের নূরপুর মা ফিলিং স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী আব্দুল্লাহ পরিবহন একটি বাস যার নং- (ঢাকা মেট্রো-ব ১৫-৩১২২) এর সাথে সিলেট থেকে ঢাকাগামী একটি লরি কাভার্ডভ্যান যার নং (চট্র মেট্রো-ঢ ৮১-০৩৩০) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস চালকের মৃত্যু হয়। সে হবিগঞ্জ শহরতলীল এড়ালিয়া গ্রামের আজমল মিয়ার পুত্র হোসেন মিয়া। এছাড়াও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর পর প্রায় ঘন্টাখানেক মহাসড়কের যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে তা স্বাভাবিক করে দেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com