সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৪৪১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামে অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা সহ মোঃ ফারছু মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের রাজাবাদ গ্রামে আব্দুল কাইয়ুমের পুত্র সামাদুল হক ইমন (২২) এর বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়-মঙ্গলবার নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের রাজাবাদ গ্রামে আব্দুল কাইয়ুমের পুত্র সামাদুল হক ইমন (২২) এর বসতবাড়িতে কয়েকজন মাদক কারবারী অবৈধভাবে (মাদকদ্রব্য) ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার জন্য অবস্থান করছিল। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মোঃ আবু সাঈদসহ একদল পুলিশ সামাদুল হক ইমনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ফারছু মিয়ার অপর সহযোগী সামাদুল হক ইমন পালিযে যায়। জিজ্ঞাসাবাদে ফারছু মিয়া পুলিশকে জানায় সামাদুল হক ইমন ইয়াবা ট্যাবলেট বিভিন্ন জায়গা হইতে সংগ্রহ করে তাকে দিলে সে নবীগঞ্জ থানা এলাকার বিভিন্ন জায়গায় তা বিক্রয় করতো বলে জানিয়েছে পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাবাদ গ্রাম থেকে অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা সহ ফারছু মিয়াকে গ্রেফতার করা হয়েছে অপর জন পালিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com