মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে গিয়ে জান্নাত আক্তার নামের ১৮ মাসের এক শিশু পানিতে পড়ে মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ডাক্তারের ইসিজি ও পুলিশের গ্যাড়াকলে পড়ে রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে ওই শিশুর লাশ জরুরি বিভাগের সামনে পড়েছিলো। হাসপাতালে আসা অনেকেই মন্তব্য করছেন শিশু বাচ্চাটি দুপুরে মারা গেছে। অথচ তার লাশ আইনি জটিলতায় পড়ে আছে। কখন লাশ বাড়ি নেয়া হবে আবার কখন দাফন করা হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে আগে কোনো রোগী হাসপাতালে এলে পুরাতন চিকিৎসকরা ইসিজি ছাড়াই বলে দিতেন রোগী মারা গেছে। কিন্তু এখন রোগী মারা গেলেও নবাগত ডাক্তাররা ইসিজি ছাড়া সঠিক কিছু বলতে পারেন না। ফলে নানা ভোগান্তিতে পড়তে হয় মারা যাওয়া ব্যক্তির স্বজনদের।
সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পুলিশ জানায়, আইনি জটিলতায় লাশটি যথাসময়ে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। যদি ময়নাতদন্ত না হয় তাহলে দুই থানার ওসির মতামতের ভিত্তিতে বিজ্ঞ এডিএম অনুমতি দিলে লাশ হস্তান্তর করা হবে। জান্নাত সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের প্রবাসী মোজাহিদ মিয়ার কন্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com