বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৫৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে পরিবারের সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে তাছলিয়া আক্তার (২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। জানা যায়, উপলেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী পপি বেগম তার শিশু কন্যা তাছলিয়া আক্তারকে সাথে নিয়ে তার পিতার বাড়ী আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে বেড়াতে আসেন। আজ শনিবার তিনি স্বামীর বাড়িতেও আবার ফিরে যাবার কথা ছিল বলে জানা গেছে। এরই মধ্যে গতকাল শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে পরিবারের সকলের অগোচরে তার শিশুটি বাড়ির নিকটবর্তী পুকুরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। এক পর্যায়ে অনেক খোজাখুজির পরে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com