মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে সিএনজি দূর্ঘটনায় শিক্ষিকা নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর নামকস্থানে অটোরিকশা (সিএনজি) দুর্ঘটনায় সুপ্তা রাণী দাশ (৩২) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। নিহত সুপ্তা রাণী দাশ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মামদপুর গ্রামের পবিত্র দাশের মেয়ে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাবার পথে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত স্কুল শিক্ষিকা উপজেলার নিশাপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোসনা বেগম জানান, স্কুলে ক্লাস চলাকালীন সময়ে স্থানীয়দের মাধ্যমে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মী দুইজন নারী শিক্ষককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালে তারা গিয়ে দেখেন তাদের সহকর্মী সুপ্তা রানী দাশ অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে প্রেরণ করা হলে বিকালে মারা যান।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল মর্গে রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com