সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ইনাতগঞ্জে মসজিদের গেইট থেকে ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজার মসজিদের গেইট থেকে এনাম নামে এক ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি হয়েছে। জানা যায়, ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ী এনামুল হক এনাম প্রতিদিনের মতো তার মোটর সাইকেল নিয়ে এশার নামাজ আদায় করতে ইনাতগঞ্জ পূর্ব বাজার মসজিদে যান। মোটর সাইকেলটি মসজিদের পাশে রেখে নামাজ আদায় করে ফিরে এসে দেখেন তার মোটর সাইকেলটি নেই। সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও কোথায়ও খোঁজ পাননি।
এনামুল হক এনাম জানান, ডিসকভার মোটর সাইকেলটি তিনি গত দুই মাস আগে কিনেছিলেন। মোটর সাইকেলটি চুরি হওয়ায় তিনি কষ্ট পেয়েছেন।
উল্লেখ্য, ইনাতগঞ্জ এলাকায় একটি মোটর সাইকেল চুরির একটি সংঘবদ্ধ চোরের সিন্ডিকেট রয়েছে। গত দেড় মাসে প্রায় ১০/১২টি মটর সাইকেল চুরি হয়েছে। এগুলোর কোন হদিস পাওয়া যায়নি। বর্তমানে মোটর সাইকেল চুরির আতংকে রয়েছেন এলাকাবাসী। কখন যে কার মোটর সাইকেল চুরি হয় সেই দুঃচিন্তায় রয়েছেন মোটর সাইকেলের মালিকরা।
এসব চোর চক্রের ভয়াবহ এ সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com