সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক পাচারকারী আটক

  • আপডেট টাইম সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৪৫৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ মোঃ মাসুক মিয়া (২৮) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। সে মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মৃত মন্নর আলীর পুত্র। বিজিবি সূত্রে জানা যায়, রবিবার ভোর বেলায় মনতলা সিমান্ত ফাঁড়ির হাবিলদার মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল টিম উপজেলার সীমান্তবর্তী গ্রাম রামনগর এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মাসুক মিয়াকে আটক করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একই এলাকার মৃত তাউজ মিয়ার পুত্র আব্দুল আওয়াল পালিয়ে যায়।
বিজিবি ৫৫ ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল সামিউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com