সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বিয়ের দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে ॥ গুঙ্গিয়াজুরি হাওরে নৌকা ডুবে ৪ মহিলা নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৪৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিয়ের দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে গুঙ্গিয়াজুড়ি হাওরে নৌকা ডুবে ৪ মহিলা নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামের আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), সরাফত উল্ল্যার স্ত্রী নেলি বেগম (৫০), রওশন উল্লার স্ত্রী হুরবানু (৪৫) ও কবির আলীর স্ত্রী আয়াতুন নেছা (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শিকারপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ের বিয়ে আগামীকাল শুক্রবার ধার্য্য ছিল। মেয়ের বিয়ের দাওয়াত দিতে আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম অন্যান্য আত্মীয়দের নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা যোগে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে আত্মীয়ের বাড়ি যান। দাওয়াতের কাজ সেরে সেখান থেকে তারা রাতে শিকারপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। তাদের বহনকারী নৌকাটি রাত প্রায় ৮টার দিকে রউয়াইল বন্দ এলাকায় পৌছামাত্র ঝড়ের কবলে পড়ে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। এতে হবু কনের মা জরিনা বেগম সহ উল্লেখিত ৪জন মহিলা পানিতে ডুবে মারা যান। নৌ-দুর্ঘটনার খবর শিকারপুর ও স্নানঘাট গ্রামে পৌছুলে লোকজন বিভিন্ন নৌকাযোগে ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আব্দুল করিম জানান, রাতে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে স্নানঘাট থেকে হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিলেন। নৌকাটি রউয়াইল বন্দ এলাকায় পৌছুলে হঠাৎ ডুবে যায়। এতে হাওরের পানিতে তলীয়ে ৪ মহিলা মারা যান। খবর পেয়ে তিনি সহ লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন বলে জানান।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালন শিমুল মো. রাফি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা হলে স্থানীয় ইউপি মেম্বার উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ৪ জন মহিলা মারা গেছেন। আর ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com