সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গে ৮ কেজি গাঁজাসহ মহিলা আটক ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৪৪৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে মনোয়ারা বেগম (৩৫) নামে এক মহিলাকে ৮ কেজি গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের করচা গ্রামের তাজুল ইসলামের স্ত্রী। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে এসআই ফারুক হোসেন ও এএসআই রিমন ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে বসত ঘরে তল্লাশী চালিয়ে ৮ কেজি গাঁজাসহ ওই মহিলাকে আটক করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে, মাদকের ক্ষেত্রে নূন্যতম আপোষ করা হবে না। আটককৃত মহিলার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com