সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

এডিসি নুরুল আমিন ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৭৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃহত্তর সিলেটবাসীর প্রানের সংগঠন ঢাকাস্থ ‘জালালাবাদ এসোসিয়েশন’-এর নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকা অফিসার্স ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কয়েস সামি, জগলুল পাশা, আনোয়ার চৌধুরী ও আব্দুল হান্নান পরিষদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরুল আমীন। গত নির্বাচনে ও বিপুল ভোটে নির্বাচিত হয়ে ‘জালালাবাদ এসোসিয়েশন’-এর ক্রীড়া, চিত্তবিনোদন ও সাস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মোহাম্মদ নূরুল আমীন বর্তমানে ঢাকা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দায়িত্ব পালন করছেন ২৮তম বিসিএস পুলিশ এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে। এদিকে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরুল আমীন চাকরিতে যোগদানের পর থেকেই দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। নিরাপদ সড়ক চাই আন্দোলনে তিনি গান গেয়ে ছাত্রছাত্রীদের মন জয় করে সকলের প্রশংসা পান। কর্মজীবনের পাশাপাশি তিনি বৃহত্তর সিলেটবাসির কল্যাণে সামাজিক কর্মকান্ড ও আইনীসেবা দিয়ে যাচ্ছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী। মোহাম্মদ নুরুল আমীন বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মাস্টার মমদু মিয়ার পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com