সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে “রিক্সা- ভ্যান” শ্রমিক ইউনিয়ন এর কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ১২ জুন, ২০২২
  • ৪৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অবিলম্বে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান আটক ও হয়রানি বন্ধের দাবীতে গতকাল ১০ জুন বিকাল ৫ টায় আনোয়ারপুর বাইপাস পয়েন্টে মালিক- শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাহিমুল চৌধুরীর সভাপতিত্বে ও ইসলাম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিজিল মিয়া, আলমগীর মিয়া, এনামুল হক, আবুল হাশেম, মহিবুর মিয়া, বাদশা মিয়া, আব্দুস ছাত্তার, টেনু মিয়া, লিংকন মিয়া, স্বপন গোপ, রাজন চৌধুরী, তুরাব আলী, সুজাত মিয়া, জাফর আলী, দুদু মিয়া, ইউসুফ তালুকদার প্রমুখ।
সভায় বক্তাগন নিরীহ রিক্সা শ্রমিকদের অযথা হয়রানির তীব্র সমালোচনা করেন এবং কোন অযুহাত না দেখিয়ে অতিদ্রুত নাম্বার প্লেইট প্রদান করে জীবন জীবিকা পালনে সহায়তা করার আহবান জানান। আগামী ১৪ জুন উল্লেখিত দাবীতে রাজপথে বিক্ষোভ কর্মসূচী পালনের আহবান জানান বক্তারা। সভা শেষে আন্দোলন সংগ্রাম ও দাবী আদায়ের জন্য রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, হবিগঞ্জ নামে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন যথাক্রমে আহবায়ক পীযূষ চক্রবর্তী, যুগ্ম আহবায়ক রাহিমুল চৌধুরী, স্বপন গোপ, আব্দুস ছাত্তার, মোঃ টেনু মিয়া, মোঃ মহিবুর মিয়া, সদস্য সচীব মোঃ আবুল হোসেন, যুগ্ম সচিব-ইসলাম উদ্দিন, আব্দুল কাইয়ুম, নির্বাহী সদস্য এনামুল হক, সিজিল মিয়া, সামছু মিয়া, মোঃ তিতু মিয়া, আব্দুল মান্নান, মোঃ মহসিন মিয়া, মোঃ ছালেক মিয়া, মোঃ দুলাল মিয়া, রাশেদ মিয়া, আলী হোসেন, মোঃ বাদশা মিয়া, বজলু মিয়া, ইউসুফ আলী তালুকদার, মোঃ আব্দুল মজিদ। আগামী ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com