বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে পুকুরে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৯ মে, ২০২২
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের মেহেদীপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আকন দাস নামে ৭ বছর বয়সী এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে তার মা গোসল করতে বলে। তখন সে একটি ডোবায় গোসল করতে যায়। পরে ঘরে না ফেরায় অনেক খোঁজাখুজি করা হয়। এক পর্যায়ে তার দেহ ভেসে উঠলে নানা সুবোধ চন্দ্র দাস তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দেবাশীষ দাস তাকে মৃত ঘোষণা করেন। সে অষ্টগ্রাম থানার চন্ডিপুর গ্রামের জয়কুমার দাসের পুত্র ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। সদর থানার এসআই সনক চন্দ্র দেব লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মৃতদেহ হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com