সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে গ্যাস সিলিন্ডারের দাম বেশি রাখায় ভোক্তা অধিকারের জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরে গ্যাস সিলিন্ডারের দাম বেশি রাখায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (২৩ মে) দুপুর ১২টায় শহরের তিনকোনা পুকুরপাড় চৌধুরীবাজার ও শায়েস্তানগর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা অভিযান চালায়। এ সময় বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। বাংলাদেশ এনাজী রেগুলেটরী কমিশন কর্তৃক ১২ কেজি বোতলজাত এলপিজি মুল্য ভোক্তা পর্যায়ে ১হাজার ৩শ ৩৫ টাকায় বিক্রির নির্দেশনা থাকলেও ব্যবসায়ীরা সেটি মানছেন না। কয়েকটি দোকানে গিয়ে দেখা গেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। অনেকে বিক্রি করছেন ১ হাজার ৪শ টাকা করে। নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখায় তিনকোনা পুকুরপাড়ের মেসার্স আবুল বাশারকে ৩ হাজার টাকা, বানিজ্যিক এলাকার নাঈম মেশিনারিজকে ৩ হাজার টাকা খোয়াই মুখের এস এম এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা ও শায়েস্তানগরের ভাই ভাই ষ্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ এর একটি টিম। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com