সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাংলা টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ গুণগত মানের অনুষ্ঠান ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে ‘বাংলা টিভি’

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলা টিভি ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির। বাংলা টিভির হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরী’র পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বাংলা টিভি দীর্ঘদিন লন্ডনে সফলতার সাথে সম্প্রচারের পর জন্মভূমিতে যাত্রা শুরু করে। পথচলার ৫ বছরে বাংলা টিভি গুণগত মানের অনুষ্ঠান ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। আগামীতেও বাংলা টিভি তাদের গুণগত মান বজায় রেখে বাংলাদেশের উন্নয়নের অংশিদারি হিসেবে এগিয়ে যাবে। এছাড়াও হবিগঞ্জের সকল সমস্যা সম্ভাবনার কথা বাংলা টিভির মাধ্যমে তুলে ধরার আহবান জানান তিনি। আলোচনা সভা ও কেককাটার পর এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, সাংবাদিক মুজিবুর রহমান, বিজয় টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ মাসুক আলী, যায় যায় দিন পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নুরুল হক কবির, দৈনিক আজকের পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলম, হবিগঞ্জ যুব রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান পংকজ কান্তি পল্লব, বাংলা টিভির চুনারুঘাট প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল, মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, মর্নিংগ্লোরি পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি জুয়েল চৌধুরী, দৈনিক আমার সংবাদের হবিগঞ্জ প্রতিনিধি মীর আব্দুল কাদির, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার চীফ রিপোর্টার আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জের বানী পত্রিকার বার্তা সম্পাদক এম সজলু, বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, দৈনিক প্রভাকর পত্রিকার বার্তা সম্পাদক আমির হামযা, প্রতিদিনের বানী পত্রিকার বার্তা সম্পাদক এইচএম হেলিম, খোয়াই পত্রিকার স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান, সাংবাদিক মুহিন শিপন, মোঃ তৌহিদ মিয়া, শুয়েব ঠাকুর প্রমুখ। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com