সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

কালারডোবায় চালককে অচেতন করে মিশুক নিয়ে গেছে দুর্বৃত্তের দল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবা এলাকায় রাবিন মিয়া (১৬) নামের এক কিশোরকে অচেতন করে মিশুক নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। মুমূর্ষু অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আতংক বিরাজ করছে। সে বানিয়াচং সদরের পূর্ব তোপখানা মহল্লার চনু মিয়ার পুত্র। হাসপাতালে তার স্বজনরা জানায়, রাবিন গতকাল রাত ৯টার দিকে হবিগঞ্জ থেকে মিশুক চালিয়ে বাড়ি যাচ্ছিল। ওই এলাকায় গেলে যাত্রীবেশি একদল দুর্বৃত্ত তাকে অচেতন করে কালারডোবা ব্রিজের নিচে ফেলে তার মিশুক নিয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই অমিতাভ পরাগ রাবিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। রাত ১১টায় এ রিপোর্ট লেখাকালে তার জ্ঞান ফিরেনি। ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com