রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে সরকারি জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩২১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া বাজারে সরকারি জায়গায় অনুমতি ব্যতীত গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস। বৃহস্পতিবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে বিভিন্ন ব্যাক্তি। উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে গুমগুমিয়া গ্রামের মশ্বব উল্লাহ পুত্র সাজিদুর রহমান ও মৃত সামছুল হকের পুত্র হেলাল মিয়ার নির্মাণাধীন দোকান ঘর উচ্ছেদ করা হয়।
এ সময় সহযোগিতা করেন এস আই নাঈম আহমেদ ও সুচরিত দাসের নেতৃত্বে একদল পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস বলেন, অবৈধভাবে সরকারি জায়গা দখলের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com