সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে সরকারি জায়গা দখল করে ক্রয় বিক্রয়ের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে গৃহ নির্মাণ করে ক্রয়-বিক্রয় করার অভিযোগ উঠেছে। সরকারি জায়গা অবৈধ ভাবে দখলদার কাছ থেকে উদ্ধার করতে গ্রামবাসীর পক্ষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন গুমগুমিয়া গ্রামের মৃতঃ এবাদুল্লাহর পুত্র মোঃ আব্দুল আউয়াল ও মৃত ছিদ্দেক উল্লাহর পুত্র শামীম মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামের আবু সুফিয়ান, মোজাহিদ মিয়া, আনসার মিয়া, সজ্জাদ মিয়া, আব্দুল মহিত, মিজানুর রহমান, সজ্জাদ মিয়া, মাহিদ মিয়া, নজরুল মিয়াসহ আরো ১০/১৫ জন ভূমি দখল চক্র মিলে অবৈধ ভাবে সরকারি জায়গায় দখল করে ঘর নির্মাণ করে দখল বিক্রি করে আসছে বলে অভিযোগ রয়েছে। সুবিধা বঞ্চিত গ্রামবাসীর পক্ষে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করলেও কোন প্রতিকার পাননি এলাকাবাসী।এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের শুমগুমিয়া বাজারে সরকারী ১ নং খতিয়ানের ২৯ শতাংশ ভূমি বাজারের নামে রেকর্ড হয়েছে । কিন্তু বাজারের দাগের বাহিরে আরও সরকারী কয়েকটি দাগ আছে যা বাজারের নামে রেকর্ড হয়নি। গ্রামের উল্লেখিত ভূমি দখলকারী চক্রের লোকজন অবৈধভাবে সরকারী রাস্তা সহ আরও অন্যান্য দাগের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে। সরকারী জায়গা দখলী নিয়ে দাঙ্গা হাঙ্গামা সহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। তাই এলাকাবাসী দ্রুত ভূমি চক্রকারীদের কাছ থেকে সরকারি জায়গা দখল উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু জায়গা সংক্রান্ত সেহেতু সহকারী কমিশনার ভূমি বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইন মোতাবেক ব্যবস্থা গ্রহন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com