সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে গৃহবধুকে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কাউড়া গ্রামে রোজিনা বেগম (৩০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবী প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোজিনা ওই গ্রামের মৃত মহরম আলীর কন্যা। রোজিনা মা মিনারা খাতুন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সুফিয়ান মিয়া, ছফিল মিয়া, তাজ উদ্দিনের সাথে বিভিন্ন বিষয়নিয়ে নিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তারা রোজিনা ও তার মায়ের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গত শনিবার রোজিনাকে মারধোর করা হয়। গতকাল রোববার দুপুরে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। এসআই সাইফুল ইসলাম লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করে। তিনি জানান, মৃত ব্যক্তির পরিবারের অভিযোগে লাশটি ময়না তদন্ত করা হবে। তবে রিপোর্ট না পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে না। অপর একটি সূত্র জানিয়েছে, প্রতিপক্ষকে ফাসাতে এ ঘটনাটি ঘটানো হতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com