সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

২৬ মার্চ উপলক্ষে সিলেটে বঙ্গবন্ধু লেখক পরিষদের আলোচনা সভা

  • আপডেট টাইম সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৬ মার্চ বঙ্গবন্ধু লেখক পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী। ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাহিত্য আসরে সভাপতিত্ব করেন লেখক পরিষদ সিলেট এর যুগ্ম-আহ্বায়ক গীতিকবি উত্তম কুমার চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কাউন্সিলর কবি নাজনীন আকতার কণা। বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব গল্পকার শহিদুল ইসলাম লিটনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মা সারদা সংঘের সম্পাদক গল্পকার বিনতা দেবী, ভোকাপাফোর সিলেট জেলা শাখার সভাপতি কবি অমিতা বর্ধন, বঙ্গবন্ধু লেখক পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব গীতিকার শাহ মো. আলমগীর ও সাংবাদিক মো. গোলাম কিবরিয়া। প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক জ্যোতির্ময় দাশ যীশু। বক্তব্য ও লেখা পাঠে অংশ গ্রহণ করেন কবি ইসমত আরা খান মুক্তা, কবি জয়নাল আবেদীন বেগ, কবি মুছাদ্দিকা চৌধুরী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com