সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহর থেকে বিপুল পরিমান জাল ওকালতনামা ও সিল উদ্ধার ॥ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৪০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোড এলাকা থেকে জাল ওকালতনামা সিলসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় ওই দোকানের মালিক অছিউর রহমান পালিয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন শাহীন সাধারণ সম্পাদক এডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতুসহ কয়েকজন আইনজীবি সদর থানাকে অবগত করলে সদর থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল ওকালতনামা ও বিভিন্ন ইউনিয়নের সীল জব্দ করেন। ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অছিউর রহমানকে না পেয়ে তার অধীনস্থ কর্মচারী আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের মোঃ মইনুল ইসলাম (২২) ও একই গ্রামের দীনেশ দাস (২৫) কে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের তথ্য অনুযায়ী এসব জাল ওকালতনামা উদ্ধার করা হয়। বেশ কয়েকজন আইনজীবিরা জানান, দীর্ঘদিন যাবত অছিউর এন্টারপ্রাইজ নামক ওই প্রতিষ্ঠানটি থেকে একটি চক্র ওকালত নামা জাল করে আইনজীবি তাদের সহকারী ও বিচারপ্রার্থীদের সাথে প্রতারণা করে আসছিল। এরই প্রেক্ষিতে আইনজীবিরা গোপনে তথ্য সংগ্রহ করতে শুরু করে। গতকাল তারা নিশ্চিত হন এই প্রতিষ্ঠানে এসব জাল ওকালত নামা রয়েছে। আইনজীবিরা জানান, বন্ধের দিনে কিছু আইনজীবি ও তাদের সহকারীরা কোর্ট হাজতের লকাফে ঘুরাফেরা করে। কোন মক্কেলরা আসা মাত্রই তাদের প্রতারণার ফাদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেয়। এমনকি বিভিন্ন প্রলোভন দিয়ে পুলিশ কর্তৃক ধৃত আসামীদের টিপসই ও স্বাক্ষর ওকালতনামায় নিয়ে কোর্ট খোলা মাত্রই ফুটাব দাখিল করে। এই কারণে বিচার প্রার্থীদের প্রকৃত আইনজীবিরা বিরম্বনায় পড়েন। আর বন্ধের দিনেই এসব দোকান থেকে ওকালতনামা স্বল্প মূল্য ক্রয় করে থাকে। কিন্তু আইনজীবি সমিতি থেকে নিষেধ আছে বন্ধের দিনে কোর্ট হাজতে কোন ওকালতনামা স্বাক্ষর নেয়া যাবে না এবং কোন দোকানে ওকালতনামা বিক্রি করা যাবে না। তারপরও কৌশলে কয়েকজন ব্যবসায়ীরা এসব ওকালতনামা বিক্রি করে। এ বিষয়ে হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি মনজুর উদ্দিন শাহীন জানান, বিষয়টি আমরা পুলিশকে জানালে সাথে সাথে ঘটনাস্থলে আসে। তিনি ও সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ এলাহী সেতুসহ অনেক আইনজীবিরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে সহযোগিতা করেন। সম্পাদক ফরহাদ এলাহী সেতু জানান, এই জালিয়াত চক্রের সাথে যারা সকলকেই আইনের আওতায় আনার জন্য পুলিশকে অনুরোধ জানান। ওসি মাসুক আলী জানান, আটককৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও কোন মামলা হয়নি। মামলা পাওয়ার পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com