বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

নবীগঞ্জে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ হল রুমে কুর্শি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ এর সভাপতিত্বে ও কুর্শি ইউনিয়ন এর বিট অফিসার এসআই সমীরন চন্দ্র দাস এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার ও নবীগঞ্জ-বাহুবল সার্কেল আবুল খায়ের। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকলা দেব নাথ, মাওলানা কাজী মাহবুব, আলী আজম রায়হান মির্জা কাদিম, ইউপি সদস্য বাবলু আহমদ, আবুল কালাম মিঠু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কুর্শি ইউনিয়নের সহকারী বিট অফিসার এসআই লুৎফুর রহমান, এসআই মোঃ সিরাজুল ইসলাম, হাজী তাইদুর রহমান, মতব্বির আলী সরদার, হাজী আব্দুল হাসিম, মির্জা মারুফ, ফারুক মিয়াস প্রমূখ। সহকারী পুলিশ সুপার আবুল খায়ের বলেন, পুলিশিং সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। এর ফলে এলাকায় জুয়া, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ রোধ সহ আইন শৃঙ্খল ার উন্নতি হবে। এবং সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com