রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম সংলগ্ন মসজিদের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। সড়কের পাশে থাকা ড্রেন নিয়মিত পরিস্কার না করায় ময়লা-আবর্জনায় ভরে গিয়ে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা ও দুর্গন্ধের পরিবেশ।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে দিনের পর দিন এই অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। বিশেষ করে মসজিদের পাশের সড়কে ময়লার স্তুপ জমে থাকায় নামাজ আদায়ে আসা মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অনেকেই নাক চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এলাকাটি গুরুত্বপূর্ণ হওয়ায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। সড়কের পাশেই অবস্থিত শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব, সিএনজি স্ট্যান্ড এবং বেশ কয়েকটি খাবারের হোটেল। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত থাকলেও নোংরা পরিবেশের কারণে জনসাধারণ চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত ড্রেন পরিস্কার এবং সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে স্বাস্থ্যঝুঁকিসহ বিভিন্ন ধরনের সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com