রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ফারুক মিয়া (৫৩) কে হত্যা করে লাশ গুমের ঘটনায় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মামুন মিয়া (২৪) উপজেলার উত্তর আফজালপুর গ্রামের বাসিন্দা। র‌্যাব জানায়, ভিকটিম ফারুক মিয়ার মাধ্যমে চাকরি দেওয়ার কথা বলে অভিযুক্তরা এক ব্যক্তির কাছ থেকে টাকা নেয়। পরে টাকা ফেরত নিয়ে বিরোধের জেরে ফারুক মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করা হয়। গত বছরের মে মাসে নিখোঁজ হওয়ার পর ২৩ মে একটি বাঁশঝাড় থেকে তার পচাগলা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাবের গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com