মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩৮২ বা পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের দাম প্রায় সাড়ে ৬ লাখ টাকা। জানা যায়, লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. শাজাহান এএস আই নূর উদ্দীন একদল সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালান গতকাল বুধবার সকাল ১০টায়।
এ সময় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের সংলগ্ন নৌকা ঘাট থেকে ৬ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের গাঁজাসহ বি-বাড়ীয়া জেলার বিজয়নগর থানাধীন সেজামড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে অলিউল্যা (২৩) এবং একই ঠিকানার শরীফ উদ্দীনের ছেলে মোঃ তানভীর (২৪) এবং সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার গামাইরতলা গ্রামের মোতালিবের ছেলে মহরম আলী (৩৫) এবং একই ঠিকানার আব্দুল খালেকের ছেলে ওমর আলী (১৯) কে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক গোলাম মোস্তাফার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এ প্রতিনিধি কে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে গাঁজাসহ গ্রেপ্তার করেছি। তিনি আরো জানান, আমরা জানতে পারি আসামীর বি-বাড়ীয়া জেলার বিজয়নগর থানাধীন ধর্মঘর এলাকা থেকে ৩২ কেজি গাঁজা নিয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল এলাকায় নিয়ে বিক্রি করার জন্য আসামীরা এ রাস্তাটি নিরাপদ মনে করে আসছিল। তিনি আরো জানান গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়াধীন চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com