বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের শান্তিপুর গ্রামে শ্বশুর বাড়িতে জামাতা রক্তাক্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪
  • ৬০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শ্বশুর বাড়িতে এক জামাতা রক্তাক্ত হয়েছে। আহত জামাতা হচ্ছেন-বাউশা ইউনিয়নের শান্তিপুর গ্রামের ছনাওর মিয়ার ছেলে কাসেম মিয়া (২৭)। একই গ্রামে তার শ্বশুর বাড়ি। গত রবিবার রাতে এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গত রবিবার সন্ধা রাতে কাসেম মিয়ার স্ত্রী ফাহিমা বেগম (২৫) এর সাথে তার শ্বাশুড়ী ও ননদের তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতন্ডা হয়। এর জের ধরে ফাহিমা স্বামীকে না বলে একই গ্রামে তার পিতা আরমান উল্লার বাড়ি চলে যায়। এ খবর পেয়ে রাত অনুমান ১০টার দিকে কাসেম মিয়া স্ত্রীর খোজে শশুর বাড়িতে গেলে তার শ্বশুর বাড়ির লোকজনের সাথে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে কাসেম মিয়ার শ্বশুর ও সমন্দি সুহেল মিয়া মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com