মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে নির্বাচনী গণসংযোগকালে চোরাগোপ্তা হামলায় যুবক নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে নির্বাচনী গণসংযোগকালে চোরাগোপ্তা হামলায় আল আমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরীর ঘোড়া মার্কার সমর্থনে নির্বাচনী গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে। নিহত যুবক আল আমিন উপজেলার মিঠাপুর গ্রামের ছায়েদ আলীর পুত্র। সূত্র জানায়, মঙ্গলবার রাতে উপজেলার রাজাপুর গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী তাঁর সমর্থিত লোকজনকে নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় চোরাগোপ্তা হামলায় মিঠাপুর গ্রামের ছায়েদ আলীর পুত্র আল আমিন (২২) চুরিকাঘাত হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন। তাৎক্ষণিক সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আল আমিনকে মৃত ঘোষণা করেন। এদিকে মৃত্যুর বিষয়টি প্রচারের পরপরই ঘটনাস্থল এলাকায় থমতমে অবস্থা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করায় কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com