বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে শ্রমিককে গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩৭৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে রাতে ফ্যাক্টরি থেকে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সোমবার (১৭ জানুয়ারি)রাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা বাজার থেকে মামলার এজহারভুক্ত আসামি বাদশা মিয়াকে (৩০) গ্রেফতার করে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল। বাদশা মিয়া একই উপজেলার ইটাখোলা গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গ্রেফতারকৃত বাদশা মিয়া গণধর্ষণ মামলার আসামি। মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে র‌্যাব তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, গত ৮ জানুয়ারি রাতে ওই নারী শ্রমিক কাজ শেষে ইঠাখোলা বইট্টা বাড়িতে যাওয়ার পথে শাকিল ও বাদশাসহ ৪ জন তার পথরোধ করে জোরপূর্বক একটি জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মাধবপুর থানায় শনিবার রাতে একটি মামলা করেন ওই ভুক্তভোগী। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শাকিলকে গ্রেফতার করে। অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ধৃত বাদশা মিয়া কে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com