শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরে ইমরান-তুষারের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

  • আপডেট টাইম সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৩৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও ছাত্র সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। রবিবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আগামীতে জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল আহাদ তুষারের নেতৃত্বে একটি র‌্যালিটি শহরে অনুষ্ঠিত হয়। র‌্যালিটি প্রদক্ষিণ শেষে সিনেমহলস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরানের সভাপতি ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষারের পরিচালনায় ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: আহমদুর রহমান আব্দাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আববাছ উদ্দিন, হবিগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম বাবুল। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মোতালিব মহসিন, আব্দুল কাইয়ূম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন সর্দার, আব্দুস সামাদ লিটন, মো: রবেল খান, মহিদুল ইসলাম সুজন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়ধর হিরো, জেলা ছাত্রদেলর সহ-সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাশ, আব্দুল কাইয়ুম নাজমুল, রকিবুল ইসলাম হুমায়ুন, অলিউর রহমান হান্নান, জুয়েল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলিছুর রহমান ইশান, শিক্ষা ও পাঠ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক নাহিদ, জেলা ছাত্রদলের সদস্য সোহাগ মুন্সী, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদেলর আহ্বায়ক শফিকুল ইসলাম রুহেল, যুগ্ম আহ্বায়ক শাহ আলীম তালুকদার, হেলাল আহমেদ বাবু, সদস্য আব্দুল মোমিন শাকিল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত রহমান খান তোয়া, পৌর ছাত্রদল নেতা আরিয়ান আহমেদ শিপন, সদর থানা ছাত্রদল নেতা মো: আলা উদ্দিন রানা, আশরাফুজ্জামান রিয়াজ, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদল নেতা নাজমুল হোসেন সোহান প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com