রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টমটম গ্যারেজে চার্জার খুলতে গিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ বানিয়াচং উপজেলায় টমটম গ্যারেজে চার্জার খুলতে গিয়ে সুমন মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাঙ্গর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সুমন মিয়া (২২) ওই গ্রামের আনিছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে সুমন স্থানীয় একটি টমটম গ্যারেজে তার একটি টমটমের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাদিয়া আক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।
এ ব্যপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাসুক আলী বলেন, বানিয়াচং টমটমের চার্জার খুলতে গিয়ে সুমন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com